দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত এই কর্মসূিচতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।মানববন্ধন কর্মসূিচর আহবায়ক ছিলেন মোঃ ফয়সাল সরকার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল হান্নান মোল্লা। তাঁদের নেতৃত্বে শুরু থেকে সফল আয়োজন নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করেছেন রেদোয়ান ভাই, শরীফ ভাই, শামীম, মোল্লা সিয়ামসহ আরও অনেকে।আয়োজকরা জানান,“এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো জনস্বার্থে হাসপাতালটি দ্রুত চালু করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পুনরুদ্ধার করা। আমরা চাই ইন্টেরিম সময়ের মধ্যেই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হোক, যাতে মানুষ তাদের প্রাপ্য চিকিৎসাসেবা ফিরে পায়।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে ২০ শয্যা হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
কুমিল্লার দাউদকান্দিতে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচী
Printed Edition