চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দেয়ার অভিযোগ এনে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল। সম্প্রতি থানা নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক তালুকদার, থানা ছাত্রদলের কারা নির্যাতিত সদস্য সচিব মোঃ মারুফ আহমেদ, কাছুম আলী মেম্বারসহ পদবঞ্চিত নেতা কর্মীদের নেতৃত্বে চুনারুঘাট উপজেলা সদরে এ মিছিলটি বের হয়। তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং কমিটি বাতিলের দাবি জানায়।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ জেলা কমিটির মাধ্যমে চুনারুঘাট উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
শনিবার (২৩ আগস্ট) উক্ত কমিটি অনুমোদন হওয়ার পর প্রকাশ করা হয়। কমিটিতে ত্যাগী ও ফ্যাসিবাদের শাসনামলে নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন না করায় পদবঞ্চিতরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে ঝাড়ু মিছিল করেন।