শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা শ্রীপুর উপজেলার লাঙ্গলাবাঁধ বাজারে গতকাল দুপুরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে নগদ অর্থ জরিমানা করেন ভোক্তা অধিকার মাগুরা । এ সময় প্রশান্ত ও ফজলু ফার্মেসীকে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে প্রশান্ত ১০ হাজার ও ফজলুর ২০ হাজার টাকা, মুদি ব্যবসায়ী অমিত কু-ুকে ৫ হাজার, সেসার্স স্টোরকে ৫ হাজার বাবুল বিশ্বাস কাপুর দোকানে ২ হাজারসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার মাগুরা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম বলেন, মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করে আসছেন। ভবিষ্যতে ব্যবসায়ীরা সঠিক নিয়মে ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।