লক্ষ্মীপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াত ইসলামী কমলনগর উপজেলা, ৫নং চর ফলকন ইউনিয়নের উদ্যোগে, ৭ অক্টোবর হাজিরহাট বাজারে, বেকারত্ব ও দারিদ্র্যতা দূরীকরণের লক্ষ্যে রিকশা বিতরণ করা হয়েছে।

৫নং চর ফলকন ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাষ্টার মাকছুদুর রহমানের পরিচালনায় রিকশা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এম পি পদপ্রার্থী, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা এআর হাফিজ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর মিজানুর রহমান। কমলনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা, আবুল খায়ের।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলনগর উপজেলা সভাপতি ও ৫নং চর ফলকন ইউনিয়ন এর জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইব্রাহিম শামীম হাওলাদার সহ আরো অন্যান্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

প্রধান অতিথি এ আর হাফিজ উল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকার না থাকলে আমরা সবাই দিনমজুর। তাই আমরা অহংকারবিহীন সমাজ গড়তে চাই। আমরা চাই এই কমলনগর উপজেলায় সকল মানুষের অধিকার বাস্তবায়ন করতে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করতে হবে সবার পাশে দাঁড়ানোর জন্য।

তিনি আরো বলেন, জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। সেই রাষ্ট্রে বেকারত্ব ও দারিদ্র্য থাকবে না। এজন্য জাকাতভিত্তিক অর্থব্যবস্থা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দরিদ্র ব্যক্তির মাঝে রিকশা বিতরণ একটি মহৎ উদ্যোগ। যারা এই উদ্যোগে শরীক হয়েছেন তাদেরকে মুবারকবাদ। এভাবে দরিদ্র মানুষের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।