ধামরাই (ঢাকা) সংবাদদাতা : বিভিন্ন প্রকার মাদকদ্রব্য কেনাবেচা চলছে নির্বিঘেœ। মাদকদ্রব্য দমনে পুলিশ প্রশাসনের কোন কার্যক্রম নেই বললেই চলে। বরং প্রশাসনের সহযোগীতায় ধামরাইয়ের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছে উপজেলার সুশীল সমাজ। জানা যায়, ধামরাই উপজেলার ১৬টি ইউ পি ও পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যে সয়লাব হলেও মরণ নেশা প্রতিরোধে তেমন কোন মাথা ব্যথা নেই স্থানীয় পুলিশ প্রশাসনের। হাত বাড়ালেই যে কোন মাদকদ্রব্যে খুব সহজেই পাওয়া যাচ্ছে অহরহ। মনে হয় ধামরাই উপজেলা এখন মাদকের হাটে পরিণত হয়েছে। বিভিন্ন স্পটের মাদকদ্রব্যের ভয়াবহতা এমন রূপ নিয়েছে যে, প্রতিরোধ ও দমনকারী পুলিশ প্রশাসন যেন অকেজো ও নিয়ন্ত্রণ হয়ে পড়েছে। এর মধ্যে ধামরাই পৌরসভার, ইসলামপুর, কায়েতপাড়া, বরাতনগর, মডেল টাউন, চন্দ্রাইল, ঢুলিভিটা ও বালিথা-বাথুলী, আমতা, কুশুরা, কালামপুর, চৌহাট, নান্নার, খরারচর, এলাকার স্পটের চিত্র চরম ভয়াবহ। ধামরাইয়ে প্রায় শতাধিক স্পটে মাদকসেবী, মাদক বিক্রেতাদের অভয়াশ্রমে পরিণত হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
ধামরাই মাদকের ছোবল
বিভিন্ন প্রকার মাদকদ্রব্য কেনাবেচা চলছে নির্বিঘেœ। মাদকদ্রব্য দমনে পুলিশ প্রশাসনের কোন কার্যক্রম নেই বললেই চলে।