পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে কৃষিজমি ও আবাসিক এলাকা ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, আমিনুল ইসলাম জামায়াতের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সে নিজেকে জামায়াতের বড় নেতা দাবি করে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ কর্মকা- চালিয়ে যাচ্ছে। শুধু বালু উত্তোলন নয়, জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলায় ফাঁসানো, মহিলাদের সম্মানহানি ও রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি-ধামকি দেয়াসহ অসংখ্য অপরাধে জড়িত এই ব্যক্তি। কেউ তার বিরুদ্ধে মুখ খুললেই তার পেটোয়া বাহিনী দিয়ে হামলা ও হয়রানি করে।