জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে অগ্নিকান্ড একটি পরিবারের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলার বাঘা ডোবা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আসাদুজ্জামান জানান, সকাল ৭টার দিকে শাহজাহানের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের সহযোগিতার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তৎক্ষণে সব কিছুই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডর সূত্রপাতের কারণ জানা গেছে।