বাংলাদেশ মুসলিম লীগের প্রাক্তন সভাপতি সাবেক এমপি এ্যাড. এএনএম ইউছুফের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২২শে অক্টোবর। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ আজ বুধবার বিকাল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুসলিম লীগের নির্বাহী সভাপতি ও এএনএম ইউসুফ স্মৃতি কমিটির সভাপতি আব্দুল আজিজ হাওলাদার। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি জুবায়দা কাদের চৌধুরী। বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন আবুড়ী, ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. আফতাব হোসেন মোল্লা, সহ-সভাপতি নজরুল ইসলাম, এড. মোঃ জসিমউদ্দীন, মহিলা মুসলিম লীগ সভানেত্রী ডা. হাজেরা বেগম, কোষাধ্যাক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস. এইচ. খান আসাদ সহ মুসলিম লীগ ও অন্যান্য দলের নেতৃবৃন্দ। এছাড়া কুলাউড়ায় ২২শে অক্টোবর সকালে তার কবরে সূরা ফাতেহা পাঠ পূ¯পস্তবক অর্পন করা হবে এবং তার প্রতিষ্ঠিত এম এ গনি আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে দিন ব্যাপি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুমের ঘটনা বহুল জীবনের উপর আলোচনা ও রূহের মাগফেরাত কামনায় দোয়া ও কোরআন খতম করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
এএনএম ইউছুফের আজ ১৬তম মৃত্যুবার্ষিকী
বাংলাদেশ মুসলিম লীগের প্রাক্তন সভাপতি সাবেক এমপি এ্যাড. এএনএম ইউছুফের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২২শে অক্টোবর।
Printed Edition