কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের এক দিন পর জুনায়েদ (৮) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার লুধুয়া মাছঘাট এলাকার মেঘনা নদীর পাড়ের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুনায়েদ ওই এলাকার মাধু হাওলাদার বাড়ির মো. হান্নানের ছেলে এবং রিয়াজুল উলুম কাওমী মাদরাসার ২য় জামায়াতের ছাত্র।

নিহতের ভগ্নিপতি মো. ইব্রাহিম জানান, শনিবার বিকেলে লুধুয়া এলাকার মেঘনা নদীর পাড়ে পাথর খুঁজতে গিয়ে জুনায়েদ পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। রোববার সকালে জুনায়েদের চাচা নোমান হাওলাদার পুকুরে গিয়ে তার লাশ দেখতে পায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।