কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : আল্লাহর ভয় না থাকলে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা কখনই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মসিউল আলম। গত ৪ জুলাই (জুমাবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে কেরানীগঞ্জের জয়নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য ও থানা আমীর আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।