সাদুল্লাপুর সংবাদদাতা: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু গণসংযোগ করেছেন। গত ১৯ আগস্ট উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী মোটরসাইকেলের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মোশাররফ হোসেন মিলন, যুব বিভাগের সভাপতি মাসুদ মিয়াসহ টিম ও ওয়ার্ডের দায়ীত্বশীলবৃন্দ।