বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে লোডশেডিং হচ্ছে। গ্রামের চিত্র আরও ভয়াবহ। এই ব্যাপারে বিদ্যুৎমন্ত্রীকে তৎপরতা জোরদার করতে হবে। সংকট নেই বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজশাহীতে বুধবার থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই সংকট মোকাবিলায় বিদ্যুৎমন্ত্রীকে আরও তৎপর হতে হবে। চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ না পাওয়ার কথা উল্লেখ করে রিজভী বলেন, সংকট মোকাবিলার জন্য সরকারের মন্ত্রীদের তীক্ষè হতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না।
গ্রাম-গঞ্জ-শহর
লোডশেডিং নিয়ন্ত্রণে মন্ত্রীকে তৎপরতা জোরদারের আহ্বান রিজভীর
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে লোডশেডিং হচ্ছে।