বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস বলেন, গত ৫৪ বছর বাংলাদেশে যারা শাসন করেছে, তারা নৈতিকভাবে সৎ ছিল না। এ কারণে আজও দেশের মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা পায়নি, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এর দায় থেকে ভোটাররাও মুক্ত নন, কারণ বারবার ভুল করে অসৎ নেতাদের সংসদে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এবার আর সেই ভুল করবে না এদেশের মানুষ, ইনশাআল্লাহ। যে প্রার্থী মনে মনে আল্লাহর ভয় লালন করেন এবং জনগণের সম্পদ আত্মসাতের ভয় রাখেন, তাকেই সংসদে পাঠাতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে ফজলুল হক জনগণের প্রত্যাশার প্রতীক। তার মতো একজন যোগ্য ও সৎ মানুষকে নির্বাচিত করে গরিব ও মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন ডি.সি. রোড উত্তর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি হাফেজ আবদুর রহিম ও ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী বাকলিয়া থানার নায়েবে আমীর আবুল মনসুর, পশ্চিম বাকলিয়ার আমীর কামাল হোসাইন, সেক্রেটারি ওহিদুল কাদের চৌধুরী, কর্মপরিষদ সদস্য জনাব কাজী আবু সুফিয়ান, গোলাম কাদের, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মুহাম্মদ হোসাইন, শিক্ষক খাইরুজ্জামান ও নুরুল আমীন প্রমুখ।