বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব নোমান হোসাইন। খেলার উদ্বোধন করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মামুনুর রশীদ হারুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম রাশেদ, ইউনিয়ন যুব সভাপতি মাস্টার ইউসুফ আলী, যুব প্রতিনিধি মহিউদ্দিন মন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খেলা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিবৃন্দ বলেন- যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষা করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীর ও মন গঠনে খেলাধুলা বড় ভূমিকা রাখে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে চলবে।