আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত ‘সমলয়’ বোরো ব্লক প্রদর্শনীর শস্য কর্তনের উদ্বোধনী অনুষ্ঠান গত ১৯ মে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ওয়াইহ্লা কার্বাবি পাড়ায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি পরিচালক তৌফিক আহমেদ নূর। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বীজ বিতরণ
বটিয়াঘাটা : সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে উপজেলা পরিষদের তহবিল হতে ৭টি ইউনিয়নের ২১০ দশ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে মোট ১০৫০ কেজি ধঞ্চের বীজ বিতরণ করা হয়। মাটির স্বাস্থ্য সুরক্ষা ও সবুজ সার উৎপাদনের লক্ষ্যে কৃষি জমিতে উর্বরা শক্তি বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা তান্নি।
কার্যালয় উদ্বোধন
সীতাকু- (চট্টগ্রাম) : সীতাকু- পৌর জামায়াতের অফিস উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি সীতাকু- মাদরাসা মার্কেটে অফিসটি উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার।
সীতাকু- পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আলী আকবর এর সভাপতিত্বে উদ্বোধন-পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ নির্দেশনা জারি
সাপাহার (নওগাঁ) : সাপাহারে আম মৌসুমে যানজট কমাতে উপজেলা প্রশাসন কর্তৃক সর্বসাধারণের জন্যে কড়া সতর্কবাতা ও বিশেষ নির্দেশনা জারি করেছে। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ মে/২০২৫ ইং থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
আইন শৃংখলা কমিটির সভা
আশাশুনি : আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।