ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে কবির কৈশোর স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন গতকাল সোমবার ত্রিশালের নজরুল মঞ্চে বিকেলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র ‘সচিব এম এ আকমল হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) জিয়া আহমেদ সুমন, সরকারি নজরুল কলেজ ত্রিশাল এর অধ্যক্ষ অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এতে সভাপতিত্ব করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রোতাদের মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। ওদিকে ত্রিশালের সরকারী নজরুল একাডেমী মাঠে বিশাল নজরুল মেলা বসেছে। লাখো মানুষের পদচারনায় মুখরিত হয়ে আছে ত্রিশালে পৌর এলাকা।
গ্রাম-গঞ্জ-শহর
জাতীয় কবি কাজী নজরুলের ১২৬তম জন্ম জয়ন্তী পালিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে কবির কৈশোর স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ৩দিনব্যাপী