চৌগাছা (যশোর) সংবাদদাতা : চৌগাছায় জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।বিশেষ অতিথি ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।বক্তৃতা করেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলা নির্বাচন পরিচালক অধ্যাপক গোলাম কুদ্দুস, আসনের নির্বাচন পরিচালক জয়নাল আবদীন,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান,সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
চৌগাছায় জামায়াতের প্রতিনিধি সম্মেলন
চৌগাছায় জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে
Printed Edition