কোটচাঁদপুর সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি ও অবৈধভাবে সার বিক্রির দায়ে ১ জন অবৈধ সার বিক্রেতা ও ২ জন কৃষককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সার বিপনন আইন-২০১৮ এর ১৯(১) ধারায় উপজেলা গেটে অনুমোদন ছাড়া অবৈধভাবে সার বিক্রির দায়ে মেসার্স তাওহীদ এন্টারপ্রাইজের মালিক হাসিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এলাংগী ডিলারের কাছ থেকে ৬ বস্তা সার ক্রয় করে ওই দোকানে বেশি দামে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন কৃষক ইয়াদুল ও কৃষক তুহিন। তাদেরকেও মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।