ভোলা সংবাদদাতা : সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে এক হৃদয়স্পর্শী ও ব্যতিক্রমধর্মী আয়োজনে ভোলায় উদযাপন করা হয়েছে ৭১ টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। আনুষ্ঠানিকতার গ-ি ছাড়িয়ে এই মানবিক উদ্যোগ ছড়িয়ে দিয়েছে ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দের বার্তা।

ভোলা শহরের চিলড্রেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেওয়া হয় বেলুন ও উপহারসামগ্রী। তাদের মুখে ফুটে ওঠে নির্মল উচ্ছ্বাস আর নির্মল হাসিÍযা ছিল এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।

অনুষ্ঠানের শুরুতেই ৭১ টেলিভিশনের ভোলা প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। আলোচনায় বক্তারা বলেন, ুসাংবাদিকতার পাশাপাশি এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায়।