মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নত্রকোনার মদনে গরু চুরির অপবাদ দিয়ে দিলুয়ার (৩৫) ও মোজাহিদ (২৪) নামের দুই যুবককে রাতভর নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। দুই যুবককের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ও হাত-পা খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে। সম্প্রতি রাতে উপজেলার বরাটি গ্রামে এমন ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার দিলুয়ার ডেকোরেশন শ্রমিক ও মোজাহিদ অটোচালক। তারা দুই জনেই উপজেলার নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী দিলুয়ার মঙ্গলবার (১৯ মে) মদন থানায় ৫ জনের উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা রেকর্ডভুক্ত হয়নি।
গ্রাম-গঞ্জ-শহর
দুই যুবককে চুরির অপবাদে রাতভর নির্যাতন
নত্রকোনার মদনে গরু চুরির অপবাদ দিয়ে দিলুয়ার (৩৫) ও মোজাহিদ (২৪) নামের দুই যুবককে রাতভর নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেছে।