গত শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তালা হাসপাতালের অভ্যন্তরে একটি ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে তালা উপজেলা জামায়াত ইসলামীর বক্তব্য-

প্রকাশিত ঘটনাটি সম্পূর্ণ বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত তালা রহিমাবাদ এলাকার পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে আব্দুস সাত্তার গং এবং মোস্তাফিজুর রহমান রাজু গং দের মধ্যে রাস্তা নিয়ে ঝগড়াঝাটি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কিছু ব্যক্তি আহত হয়ে তালা হাসপাতালে ভর্তি হয়।

এদিন সন্ধ্যায় হাসপাতালের নিকটবর্তী বসবাসরত জামায়াত নেতা এডঃ. মশিয়ার রহমান ও মোস্তাফিজুর রহমান রেন্টুসহ কয়েকজন নেতৃবৃন্দ রোগীদের দেখতে হাসপাতালে যান। এসময় রহিমাবাদ ঘটনায় উভয় পক্ষের লোকজন হাসপাতালের নিচে কথা-কাটাটিতে লিপ্ত হয়। তখন উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ উভয় পক্ষকে শান্ত থাকা এবং মীমাংসা করার পরামর্শ দেন। এসময় তালার সাংবাদিক নামধারী নাজমুল হক ও মোস্তাফিজুর রহমান রাজু গং দের পক্ষ নিয়ে অপর পক্ষকে মারতে উদ্যত হয়। এ সময়ে এড. মশিয়ার রহমান ও মোস্তাফিজুর রহমান রেন্টু নাজমুল ও রাজুকে শান্ত থাকার পরামর্শ দেন। উল্লেখ্য যে নাজমুল ও রাজু হাসপাতালে প্রবেশের সময় বিশৃংখলা ঘটনার উদ্যেশ্যে মোবাইল ক্যামেরা অন করে রাখে। এ সময় নাজমুল ও রাজু এমন কান্ড দেখে তাদের কে বলেন এটা সম্পূর্ন তাদের পারিবারিক বিষয়, তুমি ক্যামেরা বন্ধ করে ঘটনা মিমাংসা করার চেষ্টা কর। এ কথাতে নাজমুল ও রাজু জামায়াতের নেতৃবৃন্দের উপর চড়াও হয়। তখন এড. মশিয়ার রহমান তাদেরকেও নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু তাদের আক্রমণাত্মক কার্যক্রমের কারনে উল্লেখিত বিবাদমান তাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই বিষয়টিকে পুজি করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ও উদ্দ্যেশ্য প্রনোদিত হয়ে জামায়াতে ইসলামীর আদর্শ ও জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াতের নেতাদের ভিডিও ধারন করে সোস্যাল মিডিয়া ও বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করে। মূলত এখানে স্থানীয় দুটি পক্ষের সমস্যা। জামায়াতের নেতা কর্মীদের কোন বিষয় ছিল না এবং কোন সংশ্লিষ্ঠতা নেই। যেসকল মিডিয়া নিউজ প্রকাশ করেছে তাদেরকে প্রতিবাদ দেওয়া এবং সকলকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। সাংবাদিকদের প্রকৃত ঘটনা তুলে ধরে নিউজ প্রকাশের জন্য আহবান করছি। প্রেস বিজ্ঞপ্তি।