দোহার (ঢাকা) সংবাদদাতা : দোহার উপজেলার চর কুসুমহাটি এলাকায় রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুর হোসেন (২৪), পিতা ফোরাত মৃর্ধা।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মসজিদের ছাদে রাজমিস্ত্রীর কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুর হোসেন চর কুসুমহাটি এলাকার বাসিন্দা ছিলেন এবং জীবিকার তাগিদে রাজমিস্ত্রীর কাজ করতেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।