গোামস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: “স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ মে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, ডব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও অগ্রদূত বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মেসবা, রহনপুর বিজেপি ক্যাম্পেরর ইনচার্জ আব্দুল ওয়াদুদ, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলী চৌধুরী, অগ্রদূত বাংলাদেশ সংস্থার নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল প্রমুখ।
বক্তাগণ বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা টাস্কফোর্স কমিটিকে সক্রিয় করতে হবে। সরকারি দপ্তরসমূহ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং এলাকায় যে সকল তামাক এজেন্সি এবং দোকানদার রয়েছে তাদের তালিকা করে প্রচার প্রচারণা কার্যক্রম বন্ধ করতে হবে। এছাড়াও স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।