ফেনী সংবাদদাতা : ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে টেকসই বাঁধ নির্মাণ সহ ৮দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড ফেনী কার্যালয় অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালিত হয়। ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনীর ছয় উপজেলার কয়েক হাজার স্বেচ্ছাসেবী, সাধারণ মানুষের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও কমিউনিটির প্রতিনিধিরা। ওসমাণ গণি রাসেল-নিশাদ আদনানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান, আবু তালেব রিপন, আব্দুর রহিম ফরহাদ, জাহিদুল ইসলাম, আজিজ উল্লাহ আহমদি, নূর নবী হাসান, খন্দকার সুমন ও অন্যান্যরা। কার্যক্রমের শুরুতেই মাইলস্টোন ট্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ফাত্তাহ। পদযাত্রাটি ফেনী শহীদ মিনার থেকে পায়ে হেঁটে পাউবো অভিমুখে গিয়ে শেষ হয়। কর্মসূচির আয়োজকরা এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিকট তাদের দাবী পেশ করেন। পাউবো কর্মকর্তারা দাবিদাওয়া মানার আশ্বাস দিলে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি শেষ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা কর্মসূচি
ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে টেকসই বাঁধ নির্মাণ সহ ৮দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড ফেনী কার্যালয় অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
Printed Edition