শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই পাখি শিকারীকে ২০ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সম্প্রতি উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই কারাদ- দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হল- যশোর জেলার শওকত আলী ও বাগেরহাট জেলার কামরুল শেখ। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা ৮০টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, করিমবাজারে বন্যপ্রাণি সংরক্ষণ আইন লঙ্ঘন করে টিয়া পাখি আটকে রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে পুলিশ ও রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

অভিযানের সময় দুই ব্যক্তির কাছে থাকা ৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একজনকে ২০ দিন ও অপরজনকে ৩ দিনের কারাদ- দেন। রাতে উদ্ধার করা পাখিগুলো উপজেলা পরিষদ চত্ত্বরে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়।