পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখা। সম্প্রতি আহুতিয়া তদন্ত কেন্দ্র মাঠ সংলগ্ন এক আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহুতিয়া ইউনিটের বাইতুলমাল সম্পাদক মোঃ আবুল কাশেম, সমাজসেবক মোঃ চান মিয়া, আবুল কাশেম প্রমুখ।
বক্তারা বলেন, “আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। যুবকদের শুধু খেলাধুলা নয়, পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে ধূমপান ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
তারা আরও বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”