পার্বতীপুর সংবাদদাতা : পার্বতীপুর প্রেসক্লাবে গতকাল (২২ আগষ্ট) দেড়যুগ পর উৎসব মুখর পরিবেশে প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে আহবায়ক কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩৭ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন তার মধ্যে দুই জন ভোটার অনুপস্থিত ছিলেন। আহবায়ক কমিটি নির্বাচনে ১৬ জন প্রার্থীর মধ্যে আহবায়ক পদে ২জন ও সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। আহবায়ক পদে দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মো: আতাউর রহমান ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সাপ্তাহিক দিনাজপুরের কাগজ সম্পাদক

মো: শামছুল হুদা সেলেকশনে, মানব কন্ঠ প্রতিনিধি মো: মামুনুর রশিদ বিপ্লব, মাই টিভি প্রতিনিধি মো: আব্দুল্লাহ আল মামুন, সাপ্তাহিক সোনার বাংলা, দৈনিক প্রত্যাশা প্রতিদিন প্রতিনিধি মুহাম্মদ তাজকীর হোসাইন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মো: মোস্তাফিজুর রহমান বকুল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: বদরুদ্দোজা বুলু, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথা প্রতিনিধি মো: আমজাদ হোসেন ও অনলাইন ভিত্তিক এমকে টেলিভিশন চেয়ারম্যান মো: ইফতেখার হাবিব প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। সকলের উপস্থিতিতে প্রেসক্লাব চত্তরে ওই দিন রাত ১০টায় ্এ নির্বাচনি ফলাফল ঘোষণা করা হয়।