দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: অসৎ, অযোগ্য আল্লাহবিমুখ, ব্যক্তিকে নির্বাচন করার অধিকার কুরআনে দেয়নাই, হাদীসে দেয়নাই, কোন ধর্মে দেয়নাই। শুধু ইসলাম ধর্ম না অন্য কোন ধর্মের ভিতরে কোন জালেমকে ভোট দেওয়া, চাঁদাবাজকে ভোট দেওয়া, কোন ইসলামবিমুখ ব্যক্তিকে ভোট দেওয়া সুযোগ।

এ দেশের জনগণ এখন কুরআন প্রেমিক কুরআনের রাজ কায়েম হওয়ার জন্য রসূলের আদর্শ কায়েম করার জন্য আজকে শুধু ভাতশালা এলাকা না দেবহাটা এলাকা না গোটা বাংলাদেশের মানুষ এখন উন্মুকে হয়ে আছে। তিনি বলেন আমরা প্রতিটি শহীদের বাড়িতে গিয়েছি এবং প্রথমে এক লক্ষ করে টাকা দিয়েছি পরবর্তিতে তাদেরকে তিন লক্ষ করে টাকা দিয়ে আমরা প্রতিটি শহীদের পরিবারকে আর্থিক সহায়তা করার চেষ্টা করেছি। যারা আহত হয়েছেন পঙ্গুতবরণ করেছেন তাদেরকে চিকিৎসার জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছি। এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি তরুণ এবং যুবকরা রক্ত দিয়েছে এই রক্ত দিয়ে স্বাধীন করা দেশটাকে আমরা কোনদিন চাঁদাবাজদের হাতে তুলে দিতে পারি না এদেশে চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, গম চুরি চলবে না, রড চুরি চলবে না, এখানে একটি শান্তিময় সুন্দর জুলুমমুক্ত, নির্যাতনমুক্ত, একটি সুশীতল ছায়াতলে বাংলাদেশ মাথাউঁচু করে দাঁড়াবে পৃথিবির সামনে একটি উন্নত বিশ্ব হয়ে দাঁড়াবে আমাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সম্প্রতি দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ভাতশালা ঈদগাহ ময়দানে এ নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

পথসভায় দেবহাটা সদর ইউপি সাবেক চেয়ারম্যান মো. আবু তালেব (বুলবুল)’র সভাপতিত্বে ও সেক্রেটারী মো. আব্দুর রাজ্জাক’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারী সাবেক ছাত্রনেতা অধ্যাপক ওমর ফারুক, মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হুসাইন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, দেবহাটা দক্ষিণ শাখার ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমান, সেক্রেটারী সাঈদ আহমেদ, ইউনিয়ন জামায়াতের আমীর মো. আবুল হোসেন, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা মহিউদ্দীন, ডা. মো. রবিউল ইসলাম, টিম সদস্য মাওলানা দ্বীন মোহাম্মাদ প্রমুখ। এ নির্বাচনী পথসভায় জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।