উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : ‘স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উলিপুর বণিক সমিতি হলরুমে ইএসডিও ও হেলভেটাসের সহযোগিতায় উপজেলা জলবায়ু পরিষদ আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ উপস্থিত থেকে আগত ভুক্তভোগীদের কথা শুনেন এবং ১৫ দফা দাবি ইশতেহারে অন্তর্ভুক্তির ঘোষণা দেন।
হেলভোটাস সুইস ইন্টার কোঅপারেশনের আয়াতুল্লাহ আল মামুন ও ইএসডিওথর প্রজেক্ট ম্যানেজার গোলাম ফারুক জলবায়ুর পরিবর্তনের প্রভাব নিয়ে তথ্যউপাত্ত তুলে ধরেন।
অনুষ্ঠানে জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানের মূল কনসেপ্ট স্পিচে রাজনৈতিক দলের ইশতেহারে এলাকার জলবায়ুর পরিবর্তনের প্রভাবে উদ্ভুত সমস্যা সমাধানের অঙ্গীকার তুলে ধরার আহ্বান জানান।
উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ফিরোজ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মেয়র, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মুছা মিয়া, এনসিপি’র যুগ্ম সমন্বয়ক সাখাওয়াত হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাও. মো. আতাউর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের উপজেলা আহ্বায়ক সাইদ আখতার আমীন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির উপজেলা সভাপতি ফেরদৌস কবীর, যুব অধিকার পরিষদের (গণ অধিকার পরিষদ) উপজেলা সভাপতি রেজাউল করিম প্রমুখ।