চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম কামরুজ্জামান (কামরুল)।

সম্প্রতি বিআরডিবির অধীন চৌহালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে ছাতা প্রতীকে সর্বোচ্চ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন কামরুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চেয়ার প্রতীকে পেয়েছেন ৬ ভোট।

এর আগে সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে শান্তিপূর্ণভাবে ২৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রদান করেন। মোট ভোটার ছিলেন ২৫ জন। একজন ভোটার অনুপস্থিত ছিলেন।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বেসরকারি ফলাফলে এস এম কামরুজ্জান কামরুলকে বিজয়ী ঘোষনা করেন।