মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালীতে আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা–২০২৪ এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ই জুন সকালে আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাফর আমিনের সভাপতিত্বে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ফরিদুল আলমের তত্ত্বাবধানে সদস্য সচিব জাফর আলমের পরিচালনায়, মাওলানা ওসমান গনির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে মহেশখালী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুমন সেন, সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শামসুল আরেফীন, মহেশখালী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক সরওয়ার কামাল, মহেশখালী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওয়াকার উদ্দিন, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ।