বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর এ জাতির ভাগ্য পরিবর্তনে কোন দল বা গোষ্ঠী কোন ভূমিকা রাখতে পারেনি। যারাই ক্ষমতায় গিয়েছে, তারাই দুর্নীতি আর লুটতরাজ করে নিজেদের ভাগ্য সুপ্রসন্ন করেছে। দেশ ও জাতীর ভাগ্য পরিবর্তনে দেশ প্রেম নিয়ে নিঃস্বার্থভাবে অসৎ নেতৃত্ব কিছুই করতে পারেনি। দেশ ও জাতীর ভাগ্য পরিবর্তনে প্রয়োজন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। জামায়াত ইসলামী শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা আর ফাঁসির মঞ্চ আলিঙ্গন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াত দৃঢ়তার সাথে বিশ্বাস করে; সুখী-সমৃদ্ধ ও মানবিক একটি বাংলাদেশ গড়তে রাসুল (সা.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। গতকাল বুধবার, বিকেলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক বিশাল সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বেলকুচি সদর ইউনিয়নের নতুন পরিষদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত ও বেলকুচি সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। সিরাত আলোচনা সভা ও মাহফিলে অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নায়েবে আমীরদ্বয় অধ্যাপক নূর-উর-নবী সরকার, উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আহসান হাবীব, জামায়াত নেতা হারুনার রশিদ, মোনায়েম হোসেন ও আব্দুল হামিদ প্রমুখ।
জামায়াত নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআন ও রাসুল (সা.) সুন্নাহ ভিত্তিক একটি সুখী-সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ব্যাপক জনমত গঠনে উপস্থিত সবাইকে ছাত্র-জনতা ও ভোটারদের কাছে বার বার যাওয়ার ও আলী আলম ভাইয়ের ছালাম ব্যাপক হারে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান।