করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: সম্প্রতি করিমগঞ্জ উপজেলা সদরে পূর্বের সংঘটিত ঘটনার জের ধরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী ও নোয়াবাদ ইউপি চেয়ারম্যানের লোকজনের একই স্থানে পাল্টা পাল্টি কর্মসূচি ঘোষনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ঈদুল আযহা উপলক্ষে এ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দরিদ্র লোকজনের মাঝে গত ২৬ মে বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়। চাল বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানালে তাদের উপর নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার লোকজন হামলায় চালিয়ে মারধুর করে। সে সময় এক মিডিয়ার কর্মীকেও লাঞ্ছিত করে। এ হামলার ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালসহ জড়িতদের বিচারে দাবীতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ঐ দিনেই উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি করে। পরে করিমগঞ্জ থানায় ইসলামী আন্দোলনের নেতা হাবিবুল্লাহ হাবিব বাদী হয়ে চেয়ারম্যান মোস্তফা কামাল সহ ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে উভয় পক্ষ মাঝেই উত্তেজনা বিরাজ করে আসছে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরে প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলনে নেতা কর্মীরা মানববন্ধন ও ইউএনও কার্যালয়,থানা ঘেরাও কর্মসূচি ডাক দেয়। অপদিকে, চেয়ারম্যান মোস্তফা কামালের লোক জন একই সময়ে উক্ত স্থানে মানববন্ধন কর্মসুচি ডাক দেয়। উভয় পক্ষে লোকজন উক্ত প্রেস ক্লাব চত্বরে অবস্থান নিতে জড়ো হতে থাকে। এতে উভয় পক্ষে মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। এ পরিস্তিতি সামাল দিতে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পুলিশের মোতায়েন থাকায় পরিস্তিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়ম
করিমগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন
সম্প্রতি করিমগঞ্জ উপজেলা সদরে পূর্বের সংঘটিত ঘটনার জের ধরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী ও নোয়াবাদ ইউপি চেয়ারম্যানের লোকজনের একই স্থানে পাল্টা পাল্টি কর্মসূচি ঘোষনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ঈদুল আযহা উপলক্ষে এ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দরিদ্র লোকজনের মাঝে গত