নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের বন্দরে ভূমিদস্যুদের আগ্রাসী তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ঐসব ভূমিদস্যু দিনের পর দিন নিরীহ মানুষকে টার্গেট করে তাদের পৈতৃক এমনকি খরিদকৃত সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এর ধারাবাহিকতা গত ১৩ সেপ্টেম্বর বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার আনোয়ার মিয়ার পৈতৃক সম্পত্তিতে নির্মাণ কাজে বাধা প্রদান করে স্থানীয় ভূমিদস্যুরা। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন বাদী হয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূমিদস্যু খোকন, খোকা, নুরুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন মিয়ার দাদা মৃত ইমান আলী বিগত ৮০ বছর পূর্বে তার নিকট আত্মীয় মৃত গোলজান বিবি, মৃত তুফান আলী, মৃত আহমেদ হোসেন এর কাছ থেকে উক্ত সম্পত্তি খরিদ করে প্রথমে আমার দাদা পরে আমার পিতা বর্তমানে আনোয়ার হোসেনসহ তার পরিবার শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিল।

এর ধারাবাহিকতা গত শনিবার সকাল ৯টায় নিরিহ আনোয়ার হোসেন তার পৈত্রিক সম্পত্তিতে নির্মান কাজ শুরু করলে ওই সময় একই এলাকার মৃত আনিজল মিয়ার ভূমিদৎসু ছেলে খোকন ও খোকা একই এলাকার মৃত খলিল সরদারের ছেলে নুর ইসলাম ও মৃত আনিজল মিয়ার স্ত্রী হামিদা বেগম ঘটনাস্থলে এসে নির্মান কাজ বন্ধ করে দেয়। পরে ওই দিন রাত ৮টায় উল্লেখিতরাসহ আরো অজ্ঞাত নামা ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আনোয়ার হোসেন বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন ভাবে হুমকি দামকি প্রদান করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন ও তার পরিবার।