মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : বাইড়া বড় বাড়ী দারুল কুরআান নুরানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় ৫ মাস ১৮ দিনে পুরো কুরআন শরীফ হিফজ করার অনন্য গৌরব অর্জন করেছে হাফেজ সাইদুল ইসলাম নামে এক শিশু। শিশু সাইদুল ইসলাম (৮) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বাইড়া গ্রামের সবজি ব্যাবসায়ী আক্কাস আলী ছেলে। মঙ্গলবার (২৪ জুন) শিশু হাফেজ সাইদুল ইসলাম কে সংবর্ধনা ও দোয়ার মাহফিলের আয়োজন করেছিলেন।

হাফেজ অহিদুর রহমান সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং টনকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমান ( তুহিন), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত আমজাদ হোসাইন, দাঃবাঃ হাফেজ বায়জিদ, সাজ্জাদ হোসেন ও শিক্ষক ডালিম ২৬/৫ সমাপনী পড়া শোনেন ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের হিফাজা বিভাগের প্রধান হাফেজ সহিদুল ইসলাম।

মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে ও হিফজ বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সাইদুলের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে।