সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইল জেলার সখিপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় তিনি ৩ জনের নামে সখিপুর থানায় মামলা করেছেন। পরে পুলিশ রফিকুল ইসলাম (৩৯) ও লিটন মিয়া (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেছে। রফিকুল গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলী ছেলে এবং লিটন মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ খুব দ্রুত অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেফতার করেছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।