মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগর উপজেলার সাব রেজিস্ট্রার রওশন সাদিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মুরাদনগর- কোম্পানীগঞ্জ সড়কে মানববন্ধন করে দলিল লেখক, ষ্ট্যাম্প ভেন্ডার ও নকল নবীশগন।

মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ডিসেম্বরে সাব রেজিস্ট্রার রওশন সাদিয়া মুরাদনগরে যোগদান করার পর থেকে রেজিস্ট্রি অফিসে সকল প্রকার অনৈতিক লেনদেন বন্ধ করে দিয়েছেন। ম্যাডাম অত্যন্ত সৎ ও মেধাবী একজন অফিসার। তাকে আমরা এখনো একগ্লাস পানিও খাওয়াতে পারি নি। তার মতো এমন সৎ অফিসার বাংলাদেশে কমই আছে। এমন একটি সৎ অফিসারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার ঘটনায় আমরা হতবাক, এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় বক্তব্য রাখেন, ষ্ট্যাম্প ভেন্ডার নুরুল ইসলাম কালা মিয়া,দলিল লেখক আবদুল বাতেন, গোলাম মোস্তফা, মামুনুর রশীদ, শাহ জালাল সরকার, আবদুর রউফ, মনিরুল ইসলাম, নকল নবীশ শিউলী আক্তার, শেফালী বেগম, মামুনুর রশিদ।