জুলাই অভ্যুত্থানে আহত চকরিয়ার ১০ জনের মাঝে প্রতিজন ১ লাখ টাকা করে ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে চকরিয়া উপজেলা প্রশাসন।

গতকাল রোববার (১জুন) চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিভাবে অনুদানের এসব চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন, ছাত্র প্রতিনিধি মোবারক হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিজন ১লাখ টাকা করে ১০লাখ টাকার আর্থিক অনুদানের চেকপ্রাপ্তরা হলেন- মুহাম্মদ জিয়াউল হক, মুহাম্মদ বোরহান উদ্দিন রিমন, মুহাম্মদ হাবিব উল্লাহ মিজবাহ, মুহাম্মদ মোরশেদুল হক, মুহাম্মদ জুনায়েদ খাঁন রাহাত, আবদুল্লাহ মাহমুদ, মুহাম্মদ সাকিবুল ইসলাম, মুহাম্মদ মঈনুল হাসান জিহাদ, মুহাম্ম