দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : দোয়ারাবাজার উপজেলার দারুল হেরা জামিয়া ইসলামিয়া মাদরাসার প্রাক্তন ছাত্রপরিষদের উদ্যোগে স্থানীয় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ মানবিক আয়োজনের সভাপতিত্ব করেন দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আব্দুল হান্নান। পরিষদের সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও সমাজসেবী ডা. আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হেরা মাদরাসার সভাপতি মাওলানা এম. কে.এম. ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী ও শিক্ষানুরাগী আবতার রহমান ইকবাল, বশির আহমেদ ও আলী আহমেদ মাসুদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম মোশাররফ, কার্যকরী সদস্য আব্দুল হাই বশির, জায়েদ আহমদ, মাহবুবুর রহমান রুকন, ইকরামুল হল মাজেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। এই ধরনের উদ্যোগ সামাজিক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও তারা মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত এতিম শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।