টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : খাল রক্ষায় দখলদারদের উচ্ছেদ ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে টঙ্গীবাড়ী খাল রক্ষা পরিষদের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন পরিবেশ সচেতন নাগরিক, শিক্ষার্থী, রাজনৈতিক প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনকারী বক্তারা জানান টঙ্গীবাড়ী উপজেলাটি কৃষি প্রধান, বিশেষ করে উপজেলার অধিকাংশ মানুষ আলু চাষসহ নানা চাষাবাদের সাথে জড়িত, খালের পানি প্রবাহ ঠিকমত না হওয়ায় উপজেলার কৃষকদের জমিতে পলি মাটি না পরায় অতিরিক্ত স্যার ব্যবহারেও ভালোফলন পাচ্ছে না, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক পানি প্রবাহ না থাকায় ক্লিয়ার হচ্ছে না, আমন ধানের ভালো ফলন হচ্ছে না, এছাড়া পানির প্রবাহ ঠিকমত না হওয়ায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার প্রতিটি এলাকার সাথে, ফলে কৃষি পণ্যসহ বিভিন্ন মালামাল বহণে গুনতে হচ্ছে মোটা অংকের অর্থের ক্ষতিসহ নানা সমস্যার সম্মুখীণ হচ্ছেন তারা। এদিকে দেখা যাচ্ছে দিনকে দিন বেড়েই চলেছে উপজেলার আড়িয়ল, আউটশাহীসহ বিভিন্ন এলাকার খাল ও খালের মূখ ভরাটের কাজ, স্থানীয় ভূমি দস্যু ও দখলদারদের দখলদরিত্ব, কোথাও কোথাও ভরাট করে অস্তিত্ব বিলীন করা হচ্ছে, কোথাও আবার দেখা যাচ্ছে আবর্জনা ফেলে করা হচ্ছে খাল দূষণ ও ভরাট, এসমস্ত বিষয় সমাধানের জন্য বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান - দ্রুত সময়ের মধ্যে খাল থেকে সব অবৈধ দখল সরিয়ে পুনঃখনন কার্যক্রম শুরু করতে হবে।