চকরিয়া সংবাদদাতা: সারাদেশের ন্যায় চকরিয়া উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপি কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপি একযোগে জাতীয়ভাবে কাব কার্নিভাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। চকরিয়া উপজেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি এরআগে উপজেলা পরিষদ চত্বরে কাব সমাবেশে স্কাউটস পতাকা উত্তোলন, গ্রান্ড ইয়েল ও সম্মিলিত প্রার্থনা সংগীতের মধ্যদিয়ে চকরিয়া উপজেলা কর্মসূচির উদ্বোধন করেন।
গ্রাম-গঞ্জ-শহর
চকরিয়ায় দিনব্যাপি কাব কার্নিভাল অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় চকরিয়া উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপি কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।