শুক্রবার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ০৭ ও ০৮ নং ওয়ার্ড জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ৩ টি স্পটে রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন - নোয়াখালী -৩ বেগমগঞ্জ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন। ‎তিনটি স্পটে এই রাস্তা সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়। স্পট গুলো হলো- গাবুয়ার পশ্চিমে পাটওয়ারী বাড়ীর সামনে রাস্তা, মধ্য অনন্তপুর চকিদার বাড়ীর সামনে পুকুর পাড় এলাকা এবং স্বর্ণকার পাড়া খালেক স্বর্ণকার বাড়ীর রাস্তা।

‎উক্ত সংস্কার কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর একলাশপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণের কোষাধ্যক্ষ এড. মোঃ আলী শহীদ, উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারী মোসলহ উদ্দিন জায়েদ, ইউনিয়ন জামায়াতের আমীর আলা উদ্দিন মিঝি,ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ সামছুল হুদা সাবু সহ ইউনিয়ন জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।