দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দাউদকান্দি পৌর এলাকার বিশ্বরোডস্থ সানাই কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন মেধাবী শিক্ষার্থী এ সংবর্ধনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির দাউদকান্দি উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল আফিফ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি তানভীর হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কুমিল্লা জেলা সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন এবং মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটিভেশনাল বক্তা মো. রায়হান উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির কুমিল্লা জেলা (উত্তর) এর সভাপতি এস.এম. রাসেল ও সেক্রেটারি শাকিল আহমেদ, সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইঞ্জি. মিজানুর রহমান আরিফ, দাউদকান্দি পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল কাসেম প্রধানিয়া, যুব জামায়াতের পৌর সভাপতি রেজাউল হক সরকার, সেক্রেটারি তৌফিক উল ইসলাম, আনন্দ নিকেতন সোসাইটির চেয়ারম্যান সাদ্দাম হোসাইনসহ আরও অনেকে।