নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ট্রেড ভিত্তিক দায়িত্বশীল সমাবেশ গত শনিবার সকালে নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলাম, কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, শ্রমিক কল্যাণ ঢাকা মহানগর দক্ষিণ প্রচার সম্পাদক ডক্টর আজগর আলী, পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি মাস্টার এ কে এম শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন হায়দার, দপ্তর সম্পাদক ইকবাল মাহমুদ, কুমিল্লা মহানগর পরিবহন শ্রমিক বিভাগ সহ সভাপতি নজরুল ইসলাম সেলিম, নাঙ্গলকোট পৌরসভা সহ সভাপতি এস এম আমিনুল হক মাওলা।