শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের বেনাপোলে ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা পড়–য়া কিশোর তামিম। ছেলের সন্ধান চান অসহায় পিতা। ছেলেকে হারিয়ে দ্বারে দ্বারে ঘুরছে পিতা আব্দুর রহমান। তার ছেলে মোঃ তামিম (১৪) বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার ছাত্র। গত ১৯ জুন রাত অনুমান ৮ টার দিকে মাদ্রাসা হইতে বাহির হয়ে আর ফিরে আসে নাই। এ ব্যাপারে তামিমের পিতা বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাদ্রাসা ছাত্র তামিমের অসহায় পিতা আব্দুর রহমান বলেন, আমার একমাত্র ছেলে মো. তামিম বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসায় গত ০১ বছর যাবৎ লেখা পড়া করে আসছে। গত ইং-১৯/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ৮টার দিকে মাদ্রাসা হতে সকলের অগোচরে বারিয়ে হয়ে নিখোঁজ হয়।
পরবর্তীতে আমার ছেলে বাড়িতে কিংবা মাদ্রাসার আর ফেরৎ আসে নাই। আমি ও আমার পরিবারের সদস্যরা এবং মাদ্রাসার কর্তৃপক্ষ মিলে সম্ভব্য সকল স্থানে খোঁজাখুজি করে আমার ছেলেকে কোথাও সন্ধান পাই নাই। আমার ছেলের খোঁজ পাওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করছি। খোঁজ পেলে এই মোবাইল নম্বরে ০১৯০৫৮১৯১০০ জানানোর জন্য অনুরোধ জানানো হয়।