মিডিয়া কর্মী কর্মশালা
কুষ্টিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে কুষ্টিয়ায় ‘প্রচার ও মিডিয়া কর্মী কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমিতে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, জামায়াতের নেতা ইব্রাহিম খলিল, ওমর ফারুকসহ অন্য নেতারা।
পুরস্কার বিতরণ
কালিগঞ্জ (সাতক্ষীরা) : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়ব আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের (অবসরপ্রাপ্ত) সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল।
স্বাস্থ্যবিষয়ক শিক্ষামূলক
চকরিয়া সংবাদদাতা : চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ম্যাক্স হাসপাতাল লিঃ চকরিয়া শাখার উদ্যোগে পল্লী চিকিৎসক-ধাত্রীদের দক্ষতা, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে “স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক সেমিনার” হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাঃ জন বাহাদুর ত্রিপুরা’র সভাপতিত্ব অনুষ্ঠিত সেমিনারে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আক্কাস উদ্দিন ও ইসলামী সংগীত পরিবেশন করেন কম্পিউটার অপারেটর মোহাম্মদ আশেক উল্লাহ।
কৃষি উপকরণ বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার ও কৃষি উপকরণ বিতরণ আনুষ্ঠানিকভাবে উদবোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাসেদুল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মেহেনাজ ফেরদৌসি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান।
আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা সদরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
এই কেন্দ্র থেকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী জেলার অধিভুক্ত কলেজগুলোর কার্যক্রম পরিচালিত হবে, ফলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের ব্র্যান্ড বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য অনার্সসহ বিভিন্ন কোর্সের সিলেবাস সংস্কার, ইংরেজি ও আইসিটি বাধ্যতামূলক করা, তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির উদ্বোধন
শ্রীপুর (মাগুরা) : মাগুরায় জামায়াতে ইসলামীর ডিজিটাল ম্মাট মিডিয়া প্ল্যাটফর্ম কর্মসূরি উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি মাগুরা আল আমিন কমপ্লেক্সের সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের ওই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক এবং মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুল মতিন।