ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগষ্ট সোমবার বিকেল ৪টা ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের টেপরির বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়ে নাওডাঙ্গা ইউনিয়নের বিডিআর বাজার ও আনন্দ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে প্রার্থী এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার তার প্রতিশ্রুতি তুলে ধরেন। এ কই সাথে ইয়াছিন আলী সরকার বলেন, বিগত সরকার ১৬ শাসন করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন।

আওয়ামী সরকারের হাতে বেশি নির্যাতিত আলেম ওলামারা। বিগত সময়ে জামায়াতের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রালয় পরিচালনা করেছেন ২ টাকার দুর্নীতি প্রমার করতে পারেনি। মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেয়া হয়েছে। বিশ্বনন্দিত মুফাসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কিলিং অপারেশনের মাধ্যমে হত্যা করা হয়েছে।