কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: মাত্র ২০০ মিটার রাস্তার অভাবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের তাতুয়াহাঁটা গ্রামবাসীদের যাতায়াতে সীমাহীন ভোগান্তি বেড়েছে। ১১ অক্টোবর শনিবার সরজমিন গিয়ে গ্রামবাসী ও ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহাদত আলী জানান, গ্রামটিতে প্রায় আড়াইহাজার লোকের বসবাস, গ্রামটির পাটা কাটা ব্রিজের উত্তর পাশ দিয়ে গ্রামের ভিতর প্রবেশ করার একমাত্র রাস্তাটি ব্রিজের নিকটে গ্রামের ভিতরে প্রবেশের পূর্ব দিকে রাস্তাটির প্রবেশপথের ৪০০ মিটার স্থান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে ওই জনপদের লোকজনের সোনামুখী বাজার সহ মূল সড়কে ওঠার আর কোন রাস্তা না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজন জানান এই স্থানে কয়েকবার দুর্ঘটনা হয়েছে। তাছাড়া গ্রামের লোকজনের যাতায়াত সহ গৃহস্থালির সকল কর্মকান্ড ছোট ছোট যানবাহনের মাধ্যমে এই রাস্তা দিয়ে করে থাকে। অথচ রাস্তাটি শুরুর দিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলে ঝুঁকি বেড়েছে । রাস্তাটির সংস্কারে গ্রামবাসী প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তারা রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ চেয়েছেন।
গ্রাম-গঞ্জ-শহর
কাজিপুরে ২০০ মিটার রাস্তার অভাবে মানুষের ভোগান্তি
মাত্র ২০০ মিটার রাস্তার অভাবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের তাতুয়াহাঁটা গ্রামবাসীদের যাতায়াতে সীমাহীন ভোগান্তি