বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস স্টাফ মানিক হোসেন কোয়েলের মাতা আকলিমা বেগমের ইন্তিকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
গতকাল শুক্রবার যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা আকলিমা বেগম গতকাল দিবাগত রাতে বার্ধক্যজনিত কারনে নাটোরের নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাযে জানাযা গতকাল শুক্রবার সকালে নাটোরের তে-বাড়িয়া ইউনিয়নের স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় কবরস্থানে মরহুমার মরদেহ দাফন সম্পন্ন হয়। মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর মীর নুরুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী অফিস সম্পাদক মুজিবুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।