ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : ফতুল্লায় স্ত্রীর বড় ভাই হাসেম মোল্লাকে হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে আল আমিন (২৮)। অপর দিকে নিহতের নাম হাশেম মোল্লা একই এলাকার নুর হোসেনের ছেলে ও আল আমিনের স্ত্রীর বড় ভাই। আদালত পুর্লিশের পরিদর্শক মোঃ কাইউম খান বলেন হাসেম মোল্লার ছোট বোন পুষ্পা আক্তারের সঙ্গে একই এলাকার আল আমিনের বিয়ে হয়। তাদের সংসারে তিনজন ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় পুষ্পা আক্তারকে নির্যাতন করতো আল আমিন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশও হয়েছে। তিনি আরো বলেন ২০২২ সালের ২৬ জুলাই রাতে আল আমিন স্ত্রীকে মারধর করেলে বড় ভাই হাসেম মোল্লা প্রতিবাদ করেন। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেমের বুকে ছরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় এর মৃত্যু হয়।
গ্রাম-গঞ্জ-শহর
ফতুল্লায় হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদণ্ড
ফতুল্লায় স্ত্রীর বড় ভাই হাসেম মোল্লাকে হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।